সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ডেস্ক নিউজ : রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকায় রাস্তার পাশে থেকে শনিবার দুপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক বয়স ৬৫-৭০ বছর হবে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের রাস্তার পাশে পড়েছিল। পথচারীরা ওই পথে যাওয়ার সময় লাশটি দেখে থানায় খবর দেন।

লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত তার পরিচয় না পাওয়া গেলে কোয়ান্টাম ফাউন্ডেশন বা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হবে।

ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পাশাপাশি লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সূত্র: উত্তরবঙ্গ প্রতিদিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14