মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃত শিক্ষক দুজন উপজেলার জিনারপুর গ্রামে অবস্হিত ইকরা কওমি মডেল মাদ্রাসায় কর্মরত ছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা তাদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ফল না পাওয়ায় তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাসেদুল ইসলাম মারা যান। প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

তিনি আরও বলেন, রাসেদুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14