শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে নিখোঁজের দুই দিন পর মৃত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোজাফ্ফর হোসেন (৬৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বিরামপুর মজিন্দহ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোজাফ্ফর হোসেন উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে।

এর আগে ১১ আগস্ট নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার ছেলে জুয়েল রানা ওই দিনই বাবার সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14