শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শামসুলের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় শামসুল হক (৪১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শামসুল হক সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মো. ফজর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর শামসুল হকের বাড়ির সামনে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ৫৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন শামসুল হক। এ ঘটনায় একই দিন সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার মো. আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক আশীষ সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি শামসুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14