সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুরে সক্রিয় হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট

  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সক্রিয় হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। আকস্মিকভাবে চুরি বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক রয়েছে এলাকার গরু পালনকারীরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ইসরাইল হকের বাড়ির পাশের গোয়াল ঘর থেকে ২৯ জুলাই রাত দুই টার দিকে দেড় লাখ টাকা মূল্যের ১টি ষাঁড় চুরি হয়। এদিকে রহনপুর পৌরসভার পিড়াশন মহল্লার সোলেমান আলীর ছেলে শফিকুল ইসলামের ১৮ আগষ্ট রাত আড়াইটার দিকে ১টি বাছুর, ১বকনা ও ১ টি গাভী চুরি হয়।

একইদিনে গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে নাইরুল ইসলামের রাত ৩ টার দিকে গোয়াল ঘর থেকে ১টি ভরন বকনা ও ১টি বকনা চুরি করে নিয়ে যায়। ১৪ আগষ্ট রাত ২টার দিকে রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার আসরাফুল ইসলামের ছেলে মানিরুল ইসলামের ২ টা গাভী ও ১ টি বকনা বাছুর গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। একই দিনের একই সময়ে রহনপর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে ১টি গাভী ও ১টি বকনা বাছুর চুরি করে চোরেরা। প্রায় প্রতিদিনই গরু চুরির ঘটনায় আতংকে রয়েছে এলাকার গরু পালনকারীরা।

দিনের পরদিন চুরি বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, বেশ কয়েকটি গরু চুরির অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14