শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান 

  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) সকালে নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার আয়োজনে ও বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ এর সভাপতিত্বে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। এসময় চিকিৎসা সেবা প্রদান করে ডা. তৌহিদুল ইসলাম সুজ। উপস্থিত ছিলেন অত্র চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অসহায় দুস্থ চক্ষু রোগীদের বিনা মূল্যে চক্ষু শিবির চলে সকাল ০৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। এসময় প্রত্যন্ত চরাঞ্চলের ১শত ৫০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14