সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া-উনিশবিঘী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু হক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম বলেন, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ সকালে জানতে পারি বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। তারা মরদেহ নিয়ে চলে গেছে। পরে ভারতে অবস্থানরত কিছু মানুষ আমাদের কাছে ছবি পাঠিয়েছে। এ দেখে আমরা নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। খোঁজখবর নিতে আমার কয়েকজন লোক সেখানে গেছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি চাকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।

সূত্র: জাগো নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14