সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির দায়ে ৬ মাসের জেল ও জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দূূর্লভপুর ইউনিয়নের তর্তিপুর এলাকার মৃত তাজ উদ্দীনের ছেলে মজিবুর রহমান (৫৮)।

মঙ্গলবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বরে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে অভিযান চালিয়ে স্ট্যাম্প ব্যবসায়ী মজিবুর রহমানের ব্যক্তিগত বাক্সে তল্লাশি করে জাল স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়।

তাৎক্ষণিক তাকে ভ্রামমাণ আদালতে হাজির করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা আদায় করে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, শিবগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14