সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ট্রাকের চাপায় দুই বন্ধু নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গরমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গড়মাটি এলাকার মনন (২২) এবং একই উপজেলার রাজাপুর এলাকার আবির হোসেন (২২)। তারা দুজন বন্ধু।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মননের বাড়ি থেকে তারা মোটরসাইকেলে আবিরের বাড়ি রাজাপুর যাচ্ছিল। পথে নাটোর-পবনা মহাসড়কের গরমাটি এলাকায় পবনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল বলেন, ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

চাঁপাই এক্সপ্রেস/এসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14