সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জে বিপদসীমার ওপরে যমুনার পানি, বন্যার পরিস্থিতি অবনতি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ডেস্ক নিউজ : পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ওপরে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীসহ চলন বিলেও পানিও বৃদ্ধি পাচ্ছে।

নতুন করে পানি বাড়তে থাকায় বন্যায় প্লাবিত জেলার পাঁচ উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলো, ফসলের মাঠ, বসতবাড়ি পানি উঠছে তাই এলাকাবাসী ভাঙন আতঙ্কে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর  দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনায় বন্যার পানি বাড়ার এবং কমার সময় যমুনার পাড়ের চরাঞ্চলে ভাঙন দেখা দেয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, চলমান ভারী বর্ষণে যমুনার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের নিম্নভূমিগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড় এবং চরাঞ্চলের মানুষ।

চাঁপাই এক্সপ্রেস/আরএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14