শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাকিবের কঠোর সমালোচনা করেছেন রমিজ রাজা

  • আপডেটের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ : হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দলের পরাজয় নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান। হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতা ও তামিম-লিটনের না থাকাকে উল্লেখ করেন সাকিব।

সাকিবের এই মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমার কাছে ব্যাপারটি ভালো লাগেনি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে, লিটন ও তামিম নেই। সাকিবের এটা বলা ঠিক হয়নি। অধিনায়কের এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই।’

শ্রীলঙ্কার কাছে হারের পর দলের মানসিক অবস্থা ভালো রাখা গুরুত্বপূর্ণ উল্লেখ করে রমিজ আরও বলেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তারা বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে, এমনকি তাদের ঘরের মাঠেও। সাকিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা।’

বাংলাদেশের কোয়ালিটি অলরাউন্ডার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14