সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ : নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, ইউএনও পার্ক সংলগ্ন রেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সাথে যুবকের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় গার্ডারের ওপর পড়ে যায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুজ্জামান রুমেল জানান, খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে মানসিক প্রতিবন্ধি ছিল নিহত ওই যুবক। নিহতের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14