শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যা

  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ : রাজশাহীর তানোর উপজেলায় বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতির বিরুদ্ধে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোদামারী গ্রামের এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোনা সরেনকে (৭৬) তার নাতি ইসমাইল সরেন (২৪) কিল-ঘুষি মেরে হত্যা করেছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নাতি ইসমাইল সরেনকে আটক করে পুলিশ।

নিহত সোনা সরেন ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। আর অভিযুক্ত নাতি ইসমাইল সরেন জিদু সরেনের ছেলে।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, তারা সম্পর্কে আপন নানি-নাতি। একসঙ্গে বসবাস করতো। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেগে গিয়ে নানিকে কিল-ঘুষি মারে ইসমাইল সরেন। এতেই নানির মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ইসমাইল মাদকাসক্ত। নানিকে হত্যার পরে মরদেহ বিছানায় রেখে রাতের আঁধারে কবর খুঁড়তে গেলে স্বজনরা বিষয়টি বুঝতে পারে। তারাও বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ মাটি দিতে সরেনকে সহায়তা করে। তবে বিষয়টি পুলিশ জেনে যাওয়ায় ঘটনাস্থলে গিয়ে পরে সরেনকে আটকসহ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নিহতের মেয়ে আমেনা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় ইসমাইল সরেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14