সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জাল ধ্বংস

  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার সকালে উপজেলার সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাহাপাড়া বাজার থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মনোহরপুর বিল থেকে ৩টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে মনোহরপুর মাঠে প্রকাশ্যে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14