শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে ভূয়া সনদ ও জাল জাতীয় পরিচয়পত্রে চাকুরী করার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূয়া সনদ ও জাল জাতীয় পরিচয়পত্র দিয়ে আনসার ব্যাটালিয়ের সদস্য পদে চাকুরী করার অভিযোগ উঠেছে মিজারুল ইসলাম ওরফে মিজানুর রহমানের বিরুদ্ধে।

তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর রসুনচক গ্রামের হোসেন আলীর ছেলে। অনুসন্ধানে জানা গেছে, সঠিক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিজারুল ইসলামের জন্ম তারিখ ০১-০৩-১৯৮৩। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৫০৮৪৯৫৪৭৫৮। জাল জাতীয় পরিচয়পত্রে তার নাম দেয়া আছে মিজানুর রহমান।

এতে তার জন্ম তারিখ ০৭-১০-১৯৯১। জাতীয় পরিচয়পত্র নম্বর ৯১৫৪৮৮২৬৩৪। তিনি ২০১৪ সাল থেকে জাল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আনসার ব্যাটালিয়নের সদস্য পদে চাকুরী করে আসছেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলায় আনসার ২ নম্বর ব্যাটালিয়ে কর্মরত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি জানান, মিজানুর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা না করলেও মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণি পাশ সনদপত্র সংগ্রহ করেছেন। যা নিয়ম বর্হিভূত। এ বিষয়ে মিজারুল ইসলাম ওরফে মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কোন মন্তব্য না করে ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14