শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

‘‘Jawan’’ ‘জাওয়ান’ দেখতে ভারতে তুল কালাম কাণ্ড করল শাহরুখ ভক্তরা

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : বিশ্বব্যাপী ‘Jawan-জাওয়ান’ মুক্তি পেয়েছে গতকাল ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো।

সেই উন্মাদনায় ভেসে এসআরকের বাংলাদেশি ভক্তরা গোটা এক সিনেমা হল ভাড়া করেছিলেন। এবার ভারতেও কিং খানের ভক্তরা হল ভাড়া করল ‘Jawan-জাওয়ান’ দেখতে।

জলপাইগুড়িতে ঘটেছে এ ঘটনা। শাহরুখ খান ফ্যানস ক্লাবের নর্থ বেঙ্গলের সদস্যরা করেছেন পুরো এক হল বুক। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছে শাহরুখ খান ফ্যানস ক্লাবের নর্থ বেঙ্গলের সদস্য সৌম্যজিত সাহা।

তিনি বলেন, “আমরা ফার্স্ট শো দেখব ভেবেছিলাম। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। সেকেন্ড শোয়ে পুরো হল আমরা বুক করে নিয়েছি। আমাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে শাহরুখের সিনেমা রিলিজ হলে প্রতি বছরই আমরা এইভাবে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমাটা দেখে থাকি।

একটা ছোটখাটো অনুষ্ঠানও করে থাকি। আমরা মনে করি জওয়ান আগামীদিনে সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। সেই উন্মাদনায় আমারও এখন সামিল।

এছাড়া জওয়ানের সাফল্য কামনায় চলল প্রার্থনা। ফোটানো হচ্ছে বাজি, কাটা হচ্ছে কেক। কোনও কোনও হলের সামনে কিং খানের পোস্টারের সামনে দাঁড়িয়ে চলল দেদার নাচ, কোথাও কোথাও আবার হয়েছে পূজা, আরতিও। এদিকে মুক্তির দিনই শাহরুখের পাঠানকে পেছনে ফেলেছে ‘জাওয়ান’। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার।

এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14