শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ২য় মহানন্দা সেতু (শেখ হাসিনা সেতু) থেকে লাফ দিয়ে গোসল করতে নেমে মারুফ হোসেন (২১) নামে এক যুবক ডুবে মারা গেছে।

মারুফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়া বড়মসজিদ চৌহমুনি নামোশংকরবাটী নতুনহাট মহল্লার সৈয়বুর রহমানের ছেলে।

১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ২য় মহানন্দা সেতুর (শেখ হাসিনা সেতু) ওপর থেকে লাফ দিয়ে মহানন্দা নদীতে গোসল করতে নামে। কিন্তু অন্যরা উঠে আসলেও অনেক সময় অতিবাহিত হওয়ার পরও মারুফ উঠে আসেনি তার সাথে থাকা বন্ধুরা তাকে খুঁজাখুঁজি করতে থাকে।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14