শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদান 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ পেশাজীবী ১০৪ গাড়ি চালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের ট্রাক টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে আলোচনা ও চালকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শাহজামান হকের সভাপতিত্বে নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আজিজ ফেরদৌস, মেডিকেল অফিসার আনজিম মাকসুদ, মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ট্রাক ও ট্রাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।
এসময় গাড়িচালকদের (বিআরটিএ) সার্কেল ১০৪ জন গাড়ি চালকদের উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা সর্ম্পকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন সম্পর্কে ট্রাফিক সাইন সিগন্যাল ও রোড মার্কিং সর্ম্পকে আলোচনা করা হয়েছে। এছাড়াও মোটরযান মেরামত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, শব্দ দূষণ, যানবাহনে ধূমপান মাদকাসক্তি সম্পর্কে, সিটবেল্ট ও মোবাইল ফোন ব্যবহারের বিধি নিষেধ সম্পর্কে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমনকালীন সময়ে স্বাস্থ্য বিধি অনুসরণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14