শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এ প্রতিপাদ্য’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক জনাব কামরুন নাহার (বিএএমএস, পিভিএম)।
উক্ত সমাবেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হুমায়ন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ শেষে বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপ-পরিচালক কামরুন নাহার। এরপর আনসার ও ভিডিপি সদস্যদের ভাল কাজের পুরস্কার স্বরূপ ও অর্থ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় আনসার সদস্যদের মধ্যে ১২ জন বাইসাইকেল, ২৪ জন সেলাই মেশিন ও ৫০ জনের মাঝে ছাতা দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14