সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ জেলার শীর্ষ মাদক কারবারি ও ইউপি সদস্য জুয়েল রানাকে নারী সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরবাগডাঙ্গার আমির আলীর ছেলে। তার নারী সহযোগী ববিতা গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর-শেরপুরের মুকুল রানার স্ত্রী। ববিতা চাকুরির সুবাদে পৌর এলাকার বালুবাগানে ভাড়া থাকেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ক সার্কেলের) পরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বালুবাগানে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম হেরোইনসহ ববিতাকে গ্রেফতারের করে। ওই হেরোইনের মালিক ছিলেন জুয়েল রানা। পরে ববিতার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জুয়েলের বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
তিনি জানান, জুয়েল রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14