সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে

  • আপডেটের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮০ বছরের ১ বৃদ্ধসহ নতুন করে আরও ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১জন পুরুষ ও ৩জন নারীসহ ৪জন ও শিবগঞ্জে ১জন পুরুষের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে।

মঙ্গলবার কম শনাক্তের পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে। বর্তমানে ১জন শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৩জন পুরুষ ও ৮ নারীসহ ১১জন, শিবগঞ্জে ৮জন পুরুষ ও ২ নারীসহ ১০ জন, গোমস্তাপুরে ১জন পুরুষ এবং ভোলাহাটে ১জন নারী রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯০ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৯৬৭জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৬৭৯জন পুরুষ এবং ২৮৮ জন নারী রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14