সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
ইসমাইল, চাপাইনবাবগঞ্জ: পৌর মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বুধবার (২৫ অক্টোবর) প্রথম এই মাসিক সভায় যোগদান করেন।
বুধবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় মেয়র এর অনুপস্থিতিতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, পৌর সচিব মোঃ মামুনুর রশিদ, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গনিসহ পৌরসভার কাউন্সিলরগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান বলেন, দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পৌরসভার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহর রহমত, পৌরবাসীর দোয়া ও আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পৌরসভার সকল কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতায় পৌরসভার কার্যক্রম চলমান রয়েছে। আমার অনুপস্থিতিতে যেসব সমস্যা হয়েছে আগামীতে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আপনাদের সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে যথাসাধ্য চেস্টা করবো এবং পৌরবাসীর সেবা করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14