রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গান পাউডারসহ একজন আটক

  • আপডেটের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গান পাউডারসহ একজন আটক
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডার ও ১ টি বিদেশী পিস্তল ১ টি ম্যাগাজিন ১ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুরের সালাম মেম্বরপাড়া অভিযান চালিয়ে বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫০)।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ক্যাম্পের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন। তিনি আরও বলেন, অস্ত্র ও বিস্ফোরক ভারত হতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূর্য নারায়নপুর নদীর চর এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর সময় ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলিসহ মনিরুল ইসলামকে আটক করলেও তার ছেলে খায়রুল দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর লক্ষ্যে সীমান্ত পাড়ি দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটককৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14