সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মোজ্জাফ্ফর আলী বধুর ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জের চৈতন্যপুর ঘোষের বিলে পাশে আম বাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ভোর ৪টার দিকে ধানে পানি দেয়ার জন্য বাড়ি হতে বের হন জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাইদুলের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14