শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ঝিলিমে ২ হাজার লিটার চোলাই মদসহ ৪ জন আটক

  • আপডেটের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
ঝিলিমে ২ হাজার লিটার চোলাই মদসহ ৪ জন আটক
ঝিলিমে ২ হাজার লিটার চোলাই মদসহ ৪ জন আটক
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সোমবার বিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১৯০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
আটককৃত হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামের মৃত বুধুয়ার ছেলে শ্রী রাবন (৪০), পৌর এলাকার নামোশংকরবাটী ডিহীপাড়ার বেলাল উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৫২), হোসেনডাঙ্গা এলাকার মৃত নুরখোস আলীর ছেলে দুলাল (৩০) ও বিদিরপুর গ্রামের দাউদ আলীর ছেলে মেসবাউল বাবু (২৫)।
র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা  এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ জনকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ হাজার ১৯০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় । তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14