সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্দ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় ৪ নেতাকে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন,পৌর মেয়র মো.মুখলেসুর রহমান।
সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14