বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ জনাব আসিফ আহমেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম গালিভ খাঁন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম। সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ  আসলাম হোসেন, সহকারী সার্জন, কারা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন জনাব মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। ডাঃ আসলাম হোসেন, সহকারী সার্জন, কারা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ। জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, জেলার, জেলা কারাগার, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14