বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাণীহাটিতে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
রাণীহাটিতে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথানীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করা হয়।
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর কুথানী পাড়া গ্রামে কয়েকজন ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি সিমেন্টের ব্যাগে সন্দেহজনক ককটেল সাদৃশ বস্তু দেখতে পায়। পরে রাজশাহী হতে র‌্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট ব্যাগের ভিতর থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ককটেল গুলো চলমান অবরোধে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত ককটেল গুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14