সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে অস্ত্রসহ ২জন গ্রেপ্তার 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে অভিযান পরিচালনা করে ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বিজিবি।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিজিবি’র একটি টহল দল তেলকুপি হতে কানসাট যাওয়ার রাস্তায় তাদেরকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের দুই জনকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। এ সময় বিজিবি তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। অস্ত্র পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম ও একই মহল্লার মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন।
রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ১১ মাসে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৯ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ১২টি দেশী-বিদেশী পিস্তল, ৪৪ রাউন্ড গুলি এবং ১৭ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14