শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে ৭৮টি ভারতীয় মোবাইলসহ ৩জন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
শিবগঞ্জে ৭৮টি ভারতীয় মোবাইলসহ ৩ জন আটক
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ৭৮টি ভারতীয় মোবাইলসহ ৩ জনকে আটক র‍্যাব ও বিজিবি। মঙ্গলবার দিবা গত রাত্রে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের জিলানী ওরফে সুইট (২১), একই ইউনিয়নের চুন্ডির ঘোষপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে করিম ইসলাম সিয়াম (২১) ও কুমারপাড়া গ্রামের নেস মোহাম্মদের ছেলে ইউসুফ বিশ্বাস (২৮)।
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা মোবাইল চোরাকারবারি সংঘবদ্ধ চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। ৫৩ বিজিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ছত্রাজিতপুর এলাকায় আব্দুল কাদের জিলানীর বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো দুইটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি ও ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14