সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ভোজ ও অভিভাবক সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ভোজ ও পরীক্ষার ফলাফল প্রকাশ। অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক হারুন-আর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম। এসময় উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন, তসিকুল ইসলাম, উম্মে আতিয়া, নূর আলম সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
দুপুরের ভোজ শেষে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সকল শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিনোদন উপভোগ করেন। সে সাথে উক্ত মঞ্চে ছাত্র-ছাত্রীরা গান পরিবেশন করে। বার্ষিক ভোজে অত্র বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14