সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাই চিত্র সম্পাদকের মায়ের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীনের মা আলতাফুনেসা মারা গেছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর। আলতাফুনেসা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া মহল্লার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি ৮ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সম্পাদক মো. কামাল উদ্দীন তার ছেলেদের মধ্যে পঞ্চম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আলতাফুনেসা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার বিকেল সোয়া ৪টায় জেলা শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

আলতাফুনেসার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক চাঁপাই চিত্র পরিবার, চাঁপাই এক্সপ্রেস পরিবার, চাঁপাই প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ প্রেসক্লাব, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14