সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

প্রশাসন ব্যবস্থা না নিলে ভোট বর্জন করতে পারি : আব্দুল মতিন

  • আপডেটের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নোঙর প্রতিকের প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর আক্রমণ, হামলা, প্রাণ নাশের হুমকি, নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ, বিষেদাগার, অশ্লীল ভাষা ব্যবহার, মানহানিকার বক্তব্য, প্রকাশ্যে হুমকি প্রদান, পোস্টার ফেসটুন ছিড়ে সরিয়ে ফেলা, প্রচারণায় বাঁধা প্রদান, নির্বাচনী পোলিং এজেন্ট ও নারী প্রচার কর্মীদের হুমকির প্রতিবাদে এবং ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং না হওয়ার শংকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
বুধবার (৩ জানুয়ারী) দুপুরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এই নীতিতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরোপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর আমি বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নোঙর প্রতিকের প্রচার-প্রচারনা চালিয়ে আসছি।
কিন্তু নৌকার প্রার্থী আব্দুল ওদুদ নির্বাচনি মাঠে আমার নোঙর প্রতীকের গণজোয়ার দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমার বিভিন্ন কেন্দ্রের সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র ভাঙচুর, বৈধ ও অবৈধ অস্ত্র প্রদর্শন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুল ওদুদ শহরের রামকৃষ্টপুর, শান্তিবাগ, মহারাজপুর, বারঘরিয়া, দেবীনগর, বালিয়াডাঙ্গা, চর অনুপনগর, আলাতুলি, সুন্দরপুর, শাহাজাহানপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে নৌঙর প্রতিকের কর্মীদের প্রচার কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
একের পর এক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন। এসব কারণে উল্লিখিত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ-৩ নির্বাচনী আসনের অনেক স্থানে কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণা বন্ধ করতে বাধ্য হয়েছে।
নির্বাচন হতে আপনি সরে দাঁড়াবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আব্দুল মতিন জানান জেলা রির্টানিং অফিসার, পুলিশ সুপার এর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সঠিক সমাধান না পেলে পরবর্তী নির্দেশনা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14