বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ

  • আপডেটের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে আগামী রবিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে দুই প্রতিষ্ঠানের পৃথক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস উপ-কমিশনার বরাবর সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭ জানুয়ারি ভোটগ্রহণ তাই ৬ ও ৭ জানুয়ারি সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ৮ জানুয়ারি যথারীতি সব কার্যক্রম চালু হবে। অন্যদিকে সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি কাজী সাহবুদ্দীন স্বাক্ষরিত আরেক চিঠিতে ভারতের মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর একই ধরনের চিঠি দেন।

এ ব্যাপারে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে আগামী রবিবার (৫, ৬ ও ৭ জানুয়ারি) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14