সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাচোলে পুনাকের আয়োজনে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নাচোল প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর কলেজ প্রঙ্গণে ৭০০ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ৮টি বুথে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। কলেজ মাঠের প্যান্ডেলে রাজশাহী রেঞ্জের পুনাকের যুগ্ন সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুরের সঞ্চালনায় সমবেত সুবিধাভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম, পিপিএমবার, অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ পিপিএম, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম। পরে এক হাজার তিনশো জন সাঁওতাল জনগোষ্ঠি ও প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি মির্জাপুর কলেজ প্রাঙ্গনে পৌঁছিলে রাজশাহী রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি মিন্টু রহমান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণসহ পুনাকের অন্যান্য সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বেলুন উড়িয়ে ও ফিতাকেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।

অতিথিথিবৃন্দ কলেজ মাঠে প্রবেশের সময় সাঁতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য-গীত পরিবেশন করে অতিথিবৃন্দকে বরণ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14