সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে রাইস মিল মালিক গ্রুপের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে চালের বাজার অস্থির শীর্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে তা পুরোপুরি সত্য নয়। মিল-মালিক গ্রুপের যৌথ সংবাদ সম্মেলনে তারা জানায় সারাবছরে বিভিন্ন সময় ধানের দাম উঠানামা করে।

তবে মিল-মালিকরা সহনীয় মূল্যে চাল সরবরাহ করে থাকে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মুনজুর ও সাগর অটো রাইস মিল এবং অন্যান্য মিলারদের নামে ঢাকা থেকে অপপ্রচার করা হয়েছে এটি সত্য নয়। ইতোমধ্যে চাল মালিক গ্রুপ তার কারণ উল্লেখ করে জেলা প্রশাসনকে জানান। জেলা প্রশাসনের সাথে মিটিং করে ইতোমধ্যে চালের বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে চাল বিক্রির বাজার দর অর্থাৎ চালের মূল্য নির্ধারণ করে প্রত্যেকটি মিলে ব্যানার ঝুলানো হয়েছে বলে জানান তারা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টি’র সম্মেলন কক্ষে জেলা চাউল কল মালিক গ্রুপের আয়োজনে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানায়।

তারা আরো জানায়, বর্তমানে বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং থাকবে। বাজারে কোন চালের দাম অতিরিক্ত হয়নি বা অস্থিরতা সৃষ্টিও হয়নি। তবে চাউল মালিকের কাছ থেকে কম দামে চাউল কিনে কিছু পাইকারী ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বাজারে বেশী দামে চাল বিক্রি করছে বলে এসব জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা চাল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন, নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মফিজ উদ্দিনসহ অন্যান্য মিলারগণ।

প্রসঙ্গগত উল্লেখ্য, গতকাল ২৫ জানুয়ারি চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সাথে চাল ব্যবসায়ীগণ ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের সাথে মতবিনিময় সভা করে চালের সঠিক দাম ও মূল্য ঠিক রয়েছে বলে অবগত করেছিলেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14