শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কঠোর নিরাপত্তায় বিজিপি সদস্যদের চিকিৎসাসেবা

  • আপডেটের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক নিউজ : মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আহত দুই বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আহত বিজিপি সদস্যরা হলেন, জা নি মং এবং নিম লাইন কিং।

তাদের ভর্তি করার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি গণমাধ্যমকর্মীদেরও হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে হাসপাতালে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এর আগে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরকান আর্মির গোলাগুলিতে টিকে থাকতে না পেরে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত দিয়ে নিজেদের আত্মরক্ষায় কয়েক দফায় ৫৮ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নেন। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। বিজিবি হেফাজতে কঠোর নিরাপত্তায় তাদের উখিয়ায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁপাই এক্সপ্রেস/এসওআই

 

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14