বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

৫ বছর পর মুকুট হারালেন সাকিব

  • আপডেটের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। প্রায় ৫ বছর ধরে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারের মুকুট নিজের দখলে রেখেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বাঁহাতি এই অলরাউন্ডারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসির হালনাগাতকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ১ উইকেট শিকার করেন নবী। এরপর ব্যাট হাতে ১৩৬ রানের বিশাল ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাট-বলে অনবদ্য নৈপুণ্যের কারণে রেটিং পয়েন্টে সাকিবকে টপকে যান নবী। বর্তমান টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪।

বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই ম্যাচে আঙুলের চোটে ছিটকে যান তিনি। এ ছাড়া চোখের সমস্যার কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও থাকছেন না সাকিব।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন সাকিব। ক্ষুদ্রতম সংস্করণে ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার তারকার। ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এ ছাড়া টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় তিনে আছেন সাকিব।

চাঁপাই এক্সপ্রেস/আরএনএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14