বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত যুবক

  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

ভোলহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন মোবাইল ফোনে বলেন, জাহাঙ্গীর আলম আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে ইমারজেন্সি বিভাগে কর্তরত চিকিৎসক দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার হাতে লেগেছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে ট্রান্সফার করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ঘটনা শুনে ঘটনাস্থলে ও তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তার খোঁজখবর রাখছি।

৫৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল গোলাম কিবরিয়া মুঠোফোনে বলেন, ভোলাহাট উপজেলায় অবস্থিত মহানন্দা নদীটির অধিকাংশ ভারতের মধ্যে পড়েছে। সেই নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীর নামে একজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। গুলিটি তার হাতে লাগে। চিকিৎসা শেষে সে এখন সুস্থ আছে। আমরা বিএসএফকে এই বিষয়ে একটি প্রতিবাদ লিপি পাঠাব।

তথ্য সূত্র: ঢাকা পোস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14