শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ফেলের শঙ্কায় এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : গণিতে ফেলের শঙ্কায় আমনুরার সেতুপাড়ায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরার সেতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা শিক্ষার্থীর নাম ফারান তাসভির মহিম (১৭)। তার বাড়ি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম হক।

স্থানীয়রা সূত্রে জানা যায়, মহিম আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন। গণিত পরীক্ষা খারাপ হওয়ায় তিনি খুবই হতাশ হয়ে যান।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল রোববার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো লিখতে না পারায় নিজের ওপর অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মাহত্যা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা ভালো না হওয়ায় নিজ কক্ষে আত্মহত্যা করে মহিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14