সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তানজিম সাকিবের তোপে দিশেহারা লঙ্কানরা

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ : সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে টস জিতে দারুণ শুর করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা-আভিস্কা ফার্নান্ডো। তাদের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুতই বাড়ছিল লঙ্কানদের রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত তখন যেনন কোন জবাবই খুজে পাচ্ছিলেন না। দুশ্চিন্তার ভাঁজ পড়া অধিনায়কের কপালে অবশেষে স্বস্তি ফেরান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার টানা তিন ওভারের তিন উইকেটে আবার ম্যাচে ফিরেছে টাইগাররা।

বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে দারুণ শুরু পায় সফরকারীরা। প্রথম পাওয়ারপ্লেতে ৭১ রান তুলে ফেলা লঙ্কানরা ম্যাচে বড় রানের দিকেই এগোচ্ছিল। কোন কিছুতেই যখন উপায় পাচ্ছিলেন না তখন তিনি বল তুলে দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবের হাতে। প্রথম ওভারেই উইকেট নেওয়ার সম্ভাবনা জাগালে উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই শান্তকে এনে দেন কাঙ্খিত সাফল্য। আভিস্কা ফার্নান্ডোকে (৩৩) কট বিহাইন্ড বানিয়ে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তিনি।

আভিস্কার বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার নিশাঙ্কাও। তরুণ পেসার তানজিম সাকিবের পরের ওভার প্রথম বলেই সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন নিশাঙ্কা। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।

চমক বাকি ছিল আরও। ত্রাস হয়ে ওঠা সাকিব নিজের করা পরের ওভারে ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। মাত্র ৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন সামারাবিক্রমা।

টানা তিন উইকেট হারিয়ে উড়তে থাকা লঙ্কানরা কিছুটা দিশেহারা। সুযোগটা কাজে লাগাতে মরিয়া বাংলাদেশও। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেটে ১০২ রান।

এজেপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14