শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্ম গঠিত হয়।

দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত প্লাটফর্ম গঠন করা হয়।

জেলা সমন্বয়কারী আস্থা জেলা সম্মনয়ক মোঃ রেজাউল করিম এর পরিচালনায় বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম

সভায় মোহাম্মাদ শাহ আলম কে সভাপতি ও  আব্দুস সালাম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভার প্রধান অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14