শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের একদিন পরে পারভেজ আলী (১৪) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

আজ মঙ্গলবার (২এপ্রিল) সকাল ১০ টার দিকে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩১ মার্চ রোববার রাত থেকে নিখোঁজ ছিল পারভেজ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের রাতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি পারভেজ।

২ এপ্রিল মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14