সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে লেডিস ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার হিসেবে ২’শ দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা।

ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় ব্যক্তিরা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সহধর্মিনী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য এ্যাড. আঞ্জুমান আরা, ফারুকা বেগম প্রমুখ।

২’শ জনের মাঝে ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫’শ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14