বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

আ.লীগ নেতার গুলিতে আহত ২

  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
আ.লীগ নেতার গুলিতে আহত ২

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লী‌গ নেতার গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লা জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে শিমুলিয়া বাজার এলাকায় হাসেম কাজীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আতাহার আলী তার ব্যক্তিগত পিস্তল দিয়ে হাশেম কাজিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় হাশেম ও স্থানীয় ভ্যানচালক আব্দুল জলিল গুলিবিদ্ধ হন। হাশেম কাজীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হাশেম কাজী ও আতাহার আলী একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। আতাহার আলী মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14