বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।

১ম ব্যাচ ২৩ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন ও ২য় ব্যাচে ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন মোট ৮০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার মোঃ সেলিম হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার, মোঃ সারওয়ার হোসেন, ফরিদ উদ্দীন, মোঃ হারুনুর রশিদ, মোঃ খালিকুজ্জামান সহ প্রশিক্ষণার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মাধ্যমে সেচ্ছাসেবীদের দক্ষ করে গড়ে তুলবে এমনটাই আশা করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণার্থীদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14