শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উক্ত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন-স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও স্থানীয় সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।

অতিথির দেয়া বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ করা যেতে পারে এবং করতে হবে। সে সাথে বাল্যবিয়েকে না বলতে হবে, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া যবে না। কোনো ধর্মই মাদককে সমর্থন করে না বলে এসব কথা বলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14