বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই আম পাড়া যাবে, থাকছে না কোন সময়সীমা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

ডেস্ক নিউজ : এ বছর চাঁপাইনবাবগঞ্জে আম নামোনেরা কোন সময়সীমা বেধে দেয়া হচ্ছে না। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদত, বিপণন, পরিবহন ও বাজারজাত করণের লক্ষে প্রস্তুতিমুলক সভায় এ সীদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ী, আম চাষী, ও বাগান মালিকদের সম্মতি এ সীদ্ধান্ত দেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহম্মেদ মাহবুবুল-উল-ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, আম গবেষণার কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান, রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস সহ আম চাষী, আম ব্যবসায়ী ও বাগান মালিকরা।

আম নামানোর সময় সীমা নির্ধারণ না করায় আম চাষী, আম ব্যবসায়ী ও বাগান মালিকরা আনন্দিত ও বেশ খুশি হয়েছে।

জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান জানান, এ বছর আম নামানোর কোন সময় সীমা থাকছে না। এর আগের তিন বছরও আম নামানোর কোন সময় সীমা দেয়া হয়নি। সেই সঙ্গে আগামী মাসের ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো ট্রেন চালু হবে। এ সুবিধা পাবেন সর্বস্তরের মানুষ। সর্ব সম্মতিতে এ সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র: ঢাকা মেইল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14