সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহারাজপুর ও বালিয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
বজ্রপাতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক দুটি স্থানে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এই দুইজন মারা যায়। মারা যাওয়া দুইজন হলো সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার তাজেমুল গুধু শেকের মেয়ে তারিফা (১৮) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিশাত (১১)।

রিশাত স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকছুদুর রহমান ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল বলেন, বিকালে ঝড়-বৃষ্টির সময় রিশাত বাগানে আম কুড়াতে গিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।

এদিকে মহারাজপুর ইউনিয়নের ০৮ নং সদস্য শরিফুল আমল জানান, বাড়ির পাশে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তারিফা মারা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14