সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহানন্দা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে শুভ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার নির্মাণাধীন রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শুভ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর এলাকার জিতেনের ছেলে এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নির্মাণাধীন রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন শুভ। এরপর নদীতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান বলেন, শুভ নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন। তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14